| পুলিশ আইনের প্রয়োজনীয় ধারাসমূহ |
ধারা
|
বিবরণ
|
২-৪
|
নিয়োগ
|
৫
|
বিশেষ ম্যাজিস্ট্রেটঃ বিশেষ সময়ে বিশেষ
এলাকায় বিশেষ কোন র্কায সম্পাদনের জন্য সরকার যাকে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব
দেন সেই ম্যাজিস্ট্রেটকে স্পেশাল বা বিশেষ ম্যাজিস্ট্রেট বলে। কাঃ বিঃ ১২ ধারা, পিআরবি-৩৫
বিধি।
|
৭
|
পুলিশ সদস্য কোন প্রকার অপরাধ করলে দুই
ধরণের সাজা ভোগ করবেনঃ
১। লঘু দন্ড
২। গুরু দন্ড
পিআরবি-৮৫৭ বিধি, ডিএমপি-১২ ধারা
|
৮
|
পুলিশ সদস্য চাকুরীতে যোগদানের পর একটি
নিয়োগ পত্র পাবেন।
|
৯
|
পুলিশের কোন সদস্যকে অবসরে যাওয়ার দুইমাস
পূর্বে কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে।
|
১০
|
পুলিশের কোন সদস্য কর্তৃপক্ষের অনুমতি
ছাড়া ব্যবসা বা অন্য কোন চাকুরী করতে পারবেন না। পিআরবি-১১০ বিধি।
|
১৩
|
অতিরিক্ত পুলিশঃ থানা এলাকার আইনশৃঙ্খলা
অবনতি হলে শৃঙ্খলা রক্ষার জন্য সেই এলাকায় নিয়োজিত পুলিশ দ্বারা আইনশৃঙ্খলা রক্ষা
করা সম্ভব না হলে পুলিশের অন্য ইউনিট হইতে যে সকল পুলিশ সদস্যদের সেই এলাকায় নিয়োজিত
করা হয় সেই পুলিশকে অতিরিক্ত পুলিশ বলে।
পিআরবি-৬৬৭, ৬৬৯, ৬৭০ বিধি
ডিএমপি-৩৬ ধারা।
|
১৪
|
কোন কলকারখানায় আইনশৃঙ্খলা অবনিত হলে
আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়।
পিআরবি-৬৬৭, ৬৬৯, ৬৭০ বিধি।
|
১৫
|
কোন দুর্যোগর্পূণ এলাকায় আইনশৃঙ্খলা অবনতি
হলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেই এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়।
|
১৭
|
বিশেষ পুলিশঃ থানা এলাকার আইনশৃঙ্খলা
অবনতি হলে সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োজিত করার পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব
না হলে সেক্ষেত্রে পুলিশ অফিসারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ঐ এলাকার
জনগণের মধ্য থেকে যে পুলিশ নিয়োগ করেন সেই পুলিশকে স্পেশাল বা বিশেষ পুলিশ বলে।
পিআরবি-৬৭৪,
৬৭৫, ৬৭৬ বিধি।
|
১৮
|
স্পেশাল বা বিশেষ পুলিশের দায়িত্ব কতর্ব্য
ও সুযোগ সুবিধা।
পিআরবি-৬৭৪,
৬৭৬৫, ৬৭৬ বিধি।
|
১৯
|
বিশেষ পুলিশ দায়িত্ব ও কতর্ব্য অবহেলা
করলে সাজা ভোগ করবে।
পিআরবি-৬৭৪,
৬৭৬৫, ৬৭৬ বিধি।
|
২০
|
পুলিশ সদস্য নির্দিষ্ট ক্ষমতার চেয়ে বেশি
ক্ষমতা প্রয়োগ করতে পারবে না।
|
২২
|
প্রত্যেক পুলিশ সদস্য ২৪ ঘন্টার জন্য
দায়িত্বরত/নিয়োজিত
|
২৩
|
প্রত্যেক পুলিশ সদস্যদের দায়িত্ব কতর্ব্যসমূহঃ
১। সকল প্রকার বৈধ আদেশ পালন করা।
২। সকল প্রকার বৈধ আদেশ পালন করা।
৩।অপরাধের খবর কর্তৃপক্ষকে জানানো।
৪।অপরাধ নিবারন করা।
৫। জনগণের বিরক্তিকর র্কায নিবারণ করা
৬।অপরাধের তথ্য অনুসন্ধান বা উদঘাটন করা
৭।আসামীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা।
৮। গ্রেফতারযোগ্য ব্যক্তিকে গ্রেফতার
করা।
(জুড়ার আড্ডা, সন্দেহজনক জায়গা, অসৎ চরিত্রের
লোকের সমাগমের স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করা)
|
২৪
|
মামলা তদন্তের ফলাফল ম্যাজিস্ট্রেটকে
জানাতে হবে।
কাঃবিঃ-১৬৮
পিআরবি-২৭৪
বিধি
|
২৫
|
বেওয়ারিশ সম্পত্তি পেলে পুলিশ অফিসার
উক্ত সম্পত্তির তালিকা প্রস্তুতর্পূবক মালামাল ম্যাজিস্টেট্রের নিকট প্রেরণ করবেন।
কাঃ
বিঃ-৫২৩(১) ধারা।
|
২৬
|
বেওয়ারিশ সম্পত্তির মালিক খুজে বাহির
করার জন্য ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন।
কাঃ
বিঃ ৫২৩(২)ধারা
|
২৭
|
ছয় মাসের মধ্যে মালিক পাওয়া না গেলে মালামাল
নিলামে বিক্রয় করে টাকা সরকারী কোষাগারে জমা দিতে হবে।
কাঃ
বিঃ ৫২৪ ধারা
|
২৮
|
পুলিশ সদস্য অবসরে যাওয়ার সময় সরকারী
মালামাল স্টোরে জমা দিবেন।
|
২৯
|
পুলিশ সদস্যদের অসদাচারণসমূহঃ
১। নিয়ম রেগুলেশন অমান্য করা।
২। কর্তৃপক্ষের আদেশ অমান্য করা।
৩। ৯ ধারার বিধান লংঘন করা
৪। ছুটিতে গিয়ে অতিবাস করা
৫। ১০ ধারার বিধান অমান্য করা
৬। ভীরুতার অপরাধে অপরাধী হওয়া
৭। পুলিশ হেফাজতে আসামীকে মারধর করা।
|
৩০
|
জনসাধারণ সভা সমাবেশ বা মিছিল মিটিং করতে
চাইলে পুলিশ সুপারের নিকট আবেদন করবেন। পুলিশ সুপার কিছু শর্তৃ সাপেক্ষে সমাবেশ করার
জন্য অনুমতি দিবেন।
|
৩০-(ক)
|
১। পুলিশ সুপারের দেওয়া শত ভঙ্গ করলে
পুলিশ অফিসার সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিবেন্
২। পুলিশ অফিসারের আদেশ পেয়ে সমাবেশ ছত্রভঙ্গ
না হলে বে-আইনী সমাবেশ হিসাবে বলপ্রয়োগ করে ছত্রভঙ্গ করা যাবে।
কাঃ
বিঃ-১২৭, ১২৮, ১২৯ ধারা।
|
৩১
|
প্রত্যেক পুলিশ সদস্য রাস্তা-ঘাট, হাট-বাজার
ইত্যাদি স্থানে শান্তি শৃঙ্খলা ডিউটি করবেন।
|
৩৪
|
পৌর এলাকায়, কর্তৃব্যরত, পোষাক পরিহিত,
পুলিশ অফিসারের সামনে জনগণের বিরক্তিকর নিম্নবর্ণিত অপরাধ গুলো কেউ করলে তাকে বিনা
পরোয়ানায় গ্রেফতারঃ
১। অনাবৃত জায়গায় পশু জবাই করা।
২। পশুকে নিষ্ঠুরভারে মারধর করা।
৩। রাস্তায় অসুবিধা করে গাড়ী দাড় করা।
৪। বিক্রয়ের জন্য খোলা জায়গায় মালামাল
ফেলে রাখা।
৫। রাস্তায় ময়লা্ আবর্জনা ফেলা
৬। মাতাল বা বেশামাল হয়ে রাস্তায় বেড়ানো
৭। রাস্তায় মলমুত্র ত্যাগ করা বা কুৎসিত
ব্যাধি প্রদর্শন করা বা উলঙ্গ হওয়া।
৮।পুকুর বা কুয়া অরক্ষিত রাখা।
|
৩৪-(ক)
|
কোন ব্যক্তি কর্তৃক কালো বাজারে টিকিট
বিক্রি করা।
|
৪৪
|
জেনারেল ডায়েরীঃ
থানা এলাকার প্রত্যেক সু-সংবাদ, দুঃসংবাদ
বা থানার কোন অপরাধের খবর আসলে বা থানা পুলিশের দৈনন্দিন কাযকলাপ যে ডায়েরীতে লিপিবদ্ধ
করা হয় সেই ডায়েরীকে জেনারেল ডায়েরী বলে।
কা
বিঃ ১৫৪, ১৫৫ ধারা
পিআরবি-৩৭৭
বিধি
|
No comments:
Post a Comment